Opens in a new tab
সর্বশেষ

ওমানের আকাশে আজ দেখা যবে মহাজাগতিক দৃশ্য

Leonids meteor shower peaks across Oman on November 17–18 770x578Web Popup (3)

ওমানের আকাশে আবারও উল্কাবৃষ্টির চোখধাঁধানো দৃশ্য দেখার সুযোগ এসেছে। প্রতি বছরের মতো এবারও নভেম্বরের আকাশে দেখা যাচ্ছে চোখধাঁধানো ‘লিওনিড’ উল্কাবৃষ্টি। ওমান অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সোসাইটি জানিয়েছে, আজ রাতে এই আলোর খেলা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে।

সাধারণত ৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই উল্কাবৃষ্টির দেখা মেলে। ৫৫পি টেম্পেল-টাটল ধূমকেতু থেকে সৃষ্ট এই উল্কাগুলো প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেকেন্ডে প্রায় ৭১ কিলোমিটার বেগে ছুটে আসা এই উজ্জ্বল আলোর রেখাগুলো দেখে মনে হয়, যেন আকাশ থেকে তারার বৃষ্টি ঝরছে। মূলত ‘লিও’ নক্ষত্রমণ্ডল থেকে এগুলো ধেয়ে আসে।

HXQevolbIAA5s

আকাশ পরিষ্কার থাকলে আজ রাতে প্রতি ঘণ্টায় অন্তত ১৫টি উজ্জ্বল উল্কা দেখার সুযোগ পাবেন আকাশপ্রেমীরা। সোসাইটির পরামর্শ অনুযায়ী, আজ মধ্যরাতের পর এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। এ সময় আকাশে চাঁদের আলোর কারণে কিছু অনুজ্জ্বল উল্কা চোখের আড়ালে থেকে যেতে পারে, তবে রাতের আকাশের এই অপরূপ সৌন্দর্য দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্যবেক্ষকরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)