Opens in a new tab
সর্বশেষ

ওমানেই আছে লুকানো স্বর্গ!

Untitled 1.pgfgngWeb Popup (3)

দৃশ্যগুলো দেখলে যে কেউ ভুল করে ভাবতে পারেন এটি মালদ্বীপ বা ইউরোপের কোনো দ্বীপ। আসলে চোখ জুড়ানো এই জায়গাটি ওমানেই অবস্থিত। হাজার হাজার রিয়াল খরচ করে মানুষ যে সৌন্দর্য দেখতে বিদেশে পাড়ি জমায়, ঠিক তেমনই এক প্রাকৃতিক বিস্ময় লুকিয়ে আছে দেশটির আল উস্তা প্রদেশের বার আল হিকমান সমুদ্রসৈকতে। 

ধবধবে সাদা বালুর চর আর কাঁচের মতো স্বচ্ছ নীল জলরাশি এই সৈকতকে এক লুকানো স্বর্গে পরিণত করেছে। শান্ত এই সমুদ্রের বুকে গড়ে তোলা কাঠের ঘর আর পাড়ের তাঁবুগুলো জায়গাটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শুধু নীল জলের মায়াই নয়, শীতের এই মৌসুমে ফ্লেমিঙ্গোসহ হাজারো অতিথি পাখির মেলা বসে এই উপকূলে। প্রিয়জন বা বন্ধুদের নিয়ে ক্যাম্পিং করা এবং ছবি তোলার জন্য এটি এখন ভ্রমণপিপাসুদের কাছে দারুণ এক গন্তব্য।

রাজধানী মাস্কাট থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকতে গাড়িতে যেতে সময় লাগে ৪ থেকে ৫ ঘণ্টা। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময়। তবে এলাকাটি বেশ দুর্গম এবং আশেপাশে দোকানপাট বা নাগরিক সুবিধা না থাকায়, সেখানে যেতে ফোর-হুইল ড্রাইভ গাড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে ভ্রমণের আগে জোয়ার-ভাটার সময় জেনে নেওয়া এবং সাথে পর্যাপ্ত খাবার, পানি ও গাড়ির জ্বালানি রাখা খুবই জরুরি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)