সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর!

Oman probashiWeb Popup (3)

কারিগরি ত্রুটির কারণে মাসকাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের সূচিতে আকস্মিক পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০ অক্টোবরের নির্ধারিত ওই ফ্লাইটটি এখন একদিন পিছিয়ে ২১ অক্টোবর যাত্রা করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

Dc786cb3 b906 4013 9c37 e9290842ff2f

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি ওমানের সব ট্রাভেল এজেন্টকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে ‘বিজি ৭২২’ নম্বরের ফ্লাইটটি ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মাসকাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি না হয়, সে জন্য ট্রাভেল এজেন্টদের দ্রুত নিজ দায়িত্বে যাত্রীদের এই পরিবর্তনের খবর জানিয়ে দিতে বলা হয়েছে।

ফ্লাইটের এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের টিকিটের জন্য কোনো বাড়তি চার্জ বা জরিমানা দিতে হবে না। এমনকি কেউ যাত্রা বাতিল করতে চাইলে বিনা জরিমানায় টিকিট রিফান্ড বা রুট পরিবর্তন করার সুযোগ পাবেন। এর জন্য যাত্রীদের পুরোনো টিকিট নতুন করে রি-ইস্যু করারও কোনো প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup