সর্বশেষ

ওমানে বাসা ভাড়ায় নতুন আইন!

8ded4295 1af5 4bdf 985d 23bc033bd9e3 jpgWeb Popup (3)

ওমানের রাজধানী মাসকাটে এখন থেকে পরিবার ও ব্যাচেলররা একই ভবনে থাকতে পারবেন না। আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্প্রতি এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে মাসকাট পৌরসভা। আদেশ অনুযায়ী, ব্যাচেলর এবং শ্রমিকদের জন্য নির্ধারিত এলাকার বাইরে সাধারণ আবাসিক ভবনে বা মিশ্র বাণিজ্যিক ভবনে তাদের থাকার কোনো সুযোগ থাকছে না।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িভাড়া দেওয়ার আগেই ভবন মালিকদের বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনো ভবনে পরিবার ও ব্যাচেলর একসঙ্গে থাকছে কি না, সে বিষয়ে কড়া নজরদারি থাকবে। এছাড়া, বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোকেও তাদের শ্রমিকদের থাকার জন্য নির্ধারিত এলাকায় স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত আবাসিক এলাকাগুলোতে অতিরিক্ত ভিড় কমানো এবং বাসিন্দাদের স্বস্তি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ম অমান্য করে অতিরিক্ত মানুষ এক ভবনে থাকলে রাস্তাঘাট, পার্কিং এবং সাধারণ সুযোগ-সুবিধায় নেতিবাচক প্রভাব পড়ে। তাই শহরের জীবনযাত্রার মান উন্নত রাখতে ভবন মালিক, ভাড়াটিয়া ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মাসকাট কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup