সর্বশেষ

শুক্রবার কী ঘটতে যাচ্ছে ওমানে?

Oman flgWeb Popup (3)

আগামী ২৮ আগস্ট, শুক্রবার ওমানের আকাশে দেখা যাবে একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। মহাজাগতিক এই দৃশ্যটি প্রায় ২০ মিনিট স্থায়ী হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চাঁদের এই বিশেষ অবস্থা খালি চোখে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা বেশ কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওমানের ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের জ্যোতির্বিদ্যা বিভাগের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৫টা ২৩ মিনিট থেকে শুরু হয়ে ৫টা ৪৩ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। এরপর চাঁদ অস্ত যাওয়ার মাধ্যমে এই গ্রহণ শেষ হবে। তারা জানিয়েছে, উপচ্ছায়া চন্দ্রগ্রহণের কারণে চাঁদের আলো বেশ ক্ষীণ থাকে। তার ওপর এটি ভোরের আলো ফোটার সময় ঘটবে এবং সে সময় চাঁদ দিগন্তের খুব কাছাকাছি থাকবে। এসব কারণে চাঁদের স্বাভাবিক রূপের কোনো পরিবর্তন খালি চোখে শনাক্ত করা প্রায় অসম্ভব হতে পারে।

একই দিনে বিশ্বের বিভিন্ন স্থানে একটি আংশিক চন্দ্রগ্রহণও সংঘটিত হবে। ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশ থেকে এই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে ওমানের আকাশে গ্রহণের এই আংশিক পর্যায়টি দেখা যাবে না। দেশটিতে চাঁদ অস্ত যাওয়ার ঠিক আগে কেবল উপচ্ছায়া পর্যায়টিই দৃষ্টিগোচর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup