সর্বশেষ

ওমানে প্রকাশ্যে গোলাগুলি, নিহত ১

8e063aca 4ac1 4b30 aff4 35a61587d868Web Popup (3)

ওমানের ইব্রা অঞ্চলে দিনেদুপুরে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছেন। এই গোলাগুলির ঘটনায় জড়িত সন্দেহে এক ওমানি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। শনিবার পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় পুলিশ কমান্ড জানিয়েছে, আল হাইমা এলাকায় তিন নাগরিকের ওপর ওই সন্দেহভাজন ব্যক্তি অতর্কিত গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকি দুজন গুরুতর জখম হন। ঘটনার পরপরই নর্থ আল শারকিয়াহ গভর্নরেট পুলিশ কমান্ড দ্রুত অভিযান চালিয়ে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা ও পুরোনো কোনো বিরোধের জের ধরেই এই মর্মান্তিক গোলাগুলির ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত ওই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup