Long Popup (2)
সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য জরুরি বার্তা

Oman probashiProbashircityWebPopupUpdate

কাল বুধবার ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বন্ধ থাকবে। তবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের বিশেষ যোগাযোগের নম্বরগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে। পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে দূতাবাসের কার্যক্রম আবারও যথারীতি শুরু হবে।

সম্প্রতি দূতাবাসের এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ছুটির দিনটিতে প্রবাসীরা যেকোনো অতীব জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর ও ভয়েস কলে যোগাযোগ করতে পারবেন। টেক্সট বা ভয়েস মেসেজ পাঠাতে চাইলে ৯১৯৮ ০৬২১ নম্বরে এবং সরাসরি কথা বলার জন্য ৯১৯৯ ৭৮৫২ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

762574454 1046480351444669 7863733730460753038 n

এদিকে ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সালালাহ ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশেষ কনস্যুলার ক্যাম্প শুরু করতে যাচ্ছে দূতাবাস। সালালাহর হামদান প্লাজা হোটেলে ৬, ৭ ও ৮ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ৯ আগস্ট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। এসময় প্রবাসীরা নতুন ই-পাসপোর্টের আবেদন, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ, আইনি সহায়তাসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate