Long Popup (2)
সর্বশেষ

ওমানের সালালায় যাচ্ছে দূতাবাসের টিম

Oman embassayProbashircityWebPopupUpdate

ওমানের সালালাহ ও এর পার্শ্ববর্তী এলাকায় সেবা দিতে বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত সালালাহ’র হামদান প্লাজা হোটেলে এই সেবা কার্যক্রম চলবে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬, ৭ এবং ৮ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ৯ আগস্ট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রবাসীরা এই ক্যাম্প থেকে সরাসরি সেবা নিতে পারবেন। এসময় নতুন ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ, জন্ম নিবন্ধন ও সংশোধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, আইনি সহায়তা প্রদান, আউটপাসের আবেদন গ্রহণ এবং বিভিন্ন ডকুমেন্টস সত্যায়ন ও এনওসি প্রদান করা হবে।

762883130 1657588655335367 3842513754359778996 n

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো সেবা গ্রহণের জন্য আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে আনার প্রয়োজন নেই। এছাড়া সেবাপ্রার্থীদের অবশ্যই দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইট ‘amardutabashmuscat.org’ থেকে আগে থেকে শিডিউল গ্রহণ করে নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত হতে হবে। আর যারা পাসপোর্ট সংগ্রহ করতে চান, তাদের আগামী ৪ আগস্ট বিকেল ৩টার মধ্যে অনলাইনে বুকিং বা শিডিউল সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate