সর্বশেষ

ওমানে দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়লেন দুই প্রবাসী

Untitled 1dsWeb Popup (3)

দুই ওমান প্রবাসী যুবক সম্পদ ও সাকিব অনলাইন প্রেম ও জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে ব্যতিক্রমী এক শপথ নিয়েছেন। অনুশোচনা থেকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে তাঁরা এসব বদভ্যাস ছাড়ার ঘোষণা দেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, হাড়ভাঙা খাটুনির আয়ের বড় একটি অংশ ওই দুই যুবক তাস, মোবাইলে জুয়া ও অনলাইন প্রেমের পেছনে ওড়াতেন। ধারদেনা করে পরিবার তাঁদের প্রবাসে পাঠালেও তাঁরা আয়ের টাকা নিয়মিত দেশে পাঠাতেন না। সম্প্রতি জুয়া ও প্রেমে বিপুল অর্থ খুইয়ে নিঃস্ব হওয়ার পর সহকর্মী ও রুমমেটদের উদ্যোগেই তাঁদের দুধ দিয়ে গোসল করিয়ে এসব বদভ্যাস ছাড়ার শপথ করানো হয়।

ভিডিওতে দেখা যায়, অন্য প্রবাসীরা ওই দুই যুবকের শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তাঁরা ভবিষ্যতে এসব নেতিবাচক কাজে না জড়ানোর অঙ্গীকার করছেন। সাকিব ও সম্পদ নিজেদের ভুলের কথা স্বীকার করে জানান, অনুশোচনা থেকেই তাঁরা শুদ্ধ হয়ে নতুন জীবন শুরুর এই শপথ নিয়েছেন এবং সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup