Long Popup (2)
সর্বশেষ

ওমানে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে দোয়া মাহফিল

4e01b72a 0461 4137 b592 4bea780acac5ProbashircityWebPopupUpdate

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ওমানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান শাখা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সম্প্রতি এই স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত এই নেতার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রবাসী নেতারা।

7ec4c7fd 5039 43e6 9340 9ae21fbcdbf9

ওমান বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং ওমান যুবদলের সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি আবুল কালাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জানে আলম ও শফিকুল ইসলাম ভূঁইয়া।

Aa2384fd ac5a 46d4 b370 f0d9920ba7e2

স্মরণসভায় জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে বক্তব্য দেন ওমান বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রিপন, যুবদলের সহসভাপতি কামাল উদ্দিন, জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শামীম ও যুগ্ম সম্পাদক ইলিয়াস ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ইউনুস মিঠন, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, আনোয়ার হোসেন, সাঈদ খোকন, আল আমিন, জহির হোসেন এবং মোহাম্মদ দিপুসহ স্থানীয় বিএনপির আরও অনেক নেতাকর্মী।

7b49c8fd 2aba 4405 95b4 a66f6daf4d0a

আলোচনা পর্ব শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওমান বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। মোনাজাতে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। প্রবাসে বিভেদ ভুলে দলের ঐক্যের ভিত্তি আরও সুদৃঢ় করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয় এই আয়োজনে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate