Long Popup (2)
সর্বশেষ

ওমানে ভয়ঙ্কর ভাইরাস নিয়ে সতর্কতা জারি

61504652 5f35 4653 b887 625c05a392d6ProbashircityWebPopupUpdate

যাত্রী ও বিমান সংস্থাগুলোর জন্য সতর্কতামূলক স্বাস্থ্য নির্দেশিকা জারি করেছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইবোলা প্রাদুর্ভাব নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে রবিবার এই পরিপত্র জারি করা হয়।

ওমানে পরিচালিত সব উড়োজাহাজ সংস্থা এবং আক্রান্ত অঞ্চলগুলোতে যাতায়াতকারী যাত্রীদের কঠোরভাবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশিকায় যাত্রীদের প্রাদুর্ভাবকবলিত অঞ্চলগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে ভ্রমণকারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া স্বাস্থ্য বার্তার ওপর নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

আক্রান্ত অঞ্চলে ভ্রমণ ও অবস্থানের সময় জ্বর, বমি, রক্তক্ষরণ বা ডায়রিয়ার মতো উপসর্গ থাকা ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সিএএ। নিয়মিত হাত ধোয়া এবং অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের প্রতিও জোর দেওয়া হয়েছে। এ ছাড়া আক্রান্ত এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অপ্রয়োজনীয় পরিদর্শন এড়িয়ে চলা, বন্য প্রাণী বা কম সেদ্ধ মাংস না খাওয়া এবং সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসতে হয় এমন কোনো শেষকৃত্য বা জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাদুর্ভাব রয়েছে এমন অঞ্চল থেকে ওমানে আসা যাত্রীদের সেখান থেকে রওনা হওয়ার পর ২১ দিন পর্যন্ত নিজেদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে হবে। কারও মধ্যে জ্বর, তীব্র মাথাব্যথা, বমি, ডায়রিয়া, অকারণ রক্তক্ষরণ বা চরম ক্লান্তির মতো উপসর্গ দেখা দিলে তাঁকে দ্রুত কাছের চিকিৎসাকেন্দ্রে যেতে হবে। এ সময় চিকিৎসকদের কাছে নিজের ভ্রমণের ইতিহাস স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং চিকিৎসকের মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate