Long Popup (2)
সর্বশেষ

ওমানে চাইলেই ১৫ দিনের ছুটি পাবেন যেসব কর্মী

New decision on additional leave for omani expatriates e1748768482827ProbashircityWebPopupUpdate

পবিত্র হজ পালনের সুবিধার্থে কর্মীদের জন্য ১৫ দিনের ছুটির বিধান রয়েছে ওমানে। দেশটির শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কর্মীরা এই ছুটি ভোগ করতে পারবেন বলে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।

সম্প্রতি ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মী যদি তার বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিতে টানা এক বছর কর্মরত থাকেন, তবে তিনি হজ পালনের জন্য ১৫ দিনের এই ছুটি পাওয়ার যোগ্য হবেন। শ্রম আইনের ওই নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, একজন কর্মী তার কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে পুরো চাকরিজীবনে কেবল একবারই এই হজকালীন ছুটি ভোগ করতে পারবেন।

ওমানে বিপুলসংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের এই ঘোষণার ফলে যেসকল প্রবাসী হজ পালনে ইচ্ছুক, তারা আইন অনুযায়ী নিয়োগকর্তার কাছ থেকে ছুটি নিতে পারবেন। হজের মৌসুম ঘনিয়ে আসার প্রেক্ষাপটে কর্মীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতেই মূলত এই নির্দেশনাটি প্রচার করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate