সর্বশেষ

ওমানে প্রবাসীদের জন্য কঠিন সময় আসছে

Oman fig ismailWeb Popup (3)

ওমানে চলতি মে মাস থেকে জুলাই পর্যন্ত তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ওমান মেটিওরোলজির সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, এই তিন মাস সুলতানাতের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকবে। বিশেষ করে জুন ও জুলাই মাসে ওমানজুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাবে, তা গড়ের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী এই দাবদাহের কারণে সবচেয়ে বেশি সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের, যারা নির্মাণ শিল্প থেকে শুরু করে বিভিন্ন প্রতিকূল পরিবেশে খোলা আকাশের নিচে কাজ করেন।

দেশটির আবহাওয়া কর্মকর্তাদের মতে, নির্মাণ খাতে নিয়োজিত প্রবাসীদের জন্য সামনের সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। মে মাসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জুন-জুলাই মাসে সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ফলে শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়ায় হিট স্ট্রোক এবং পানিশূন্যতার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই পূর্বাভাসটি দীর্ঘমেয়াদী একটি ধারণা মাত্র। তাই প্রবাসীদের নিয়মিত দৈনিক আবহাওয়ার খবরের দিকে নজর রাখা এবং দুপুরের প্রচণ্ড তাপদাহের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

তীব্র এই গরমে প্রবাসীদের সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করা এবং কাজের ফাঁকে বাধ্যতামূলকভাবে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup