সর্বশেষ

ওমানে মন্ত্রীদের বৈঠক ভিসা চালুর ইঙ্গিত?

09e65859 c58d 413f b4bf lkjhgfcopyProbashircityWebPopupUpdate

মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। যদিও বহুল প্রতীক্ষিত শ্রমিক ভিসা চালুর বিষয়ে গত বৃহস্পতিবারের এই বৈঠকে সরাসরি কোনো আলাপ হয়নি। তবে আশা করা হচ্ছে, উচ্চ পর্যায়ের এই সাক্ষাতের কারণে নিকট ভবিষ্যতে ভিসা নিয়ে ভালো খবর আসতে পারে।

09e65859 c58d 413f b4bf 287c84ac9a5d

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যখাতের উন্নয়ন, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন। এর পাশাপাশি ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর লজিস্টিকস খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ওমানে বসবাসরত সাত লক্ষাধিক বাংলাদেশি প্রবাসীকে কাজের সুযোগ ও আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, ওমানের দৈনন্দিন জীবনযাত্রা ও সার্বিক অগ্রগতিতে বাংলাদেশি কর্মীদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিককে বিশেষ ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate