সর্বশেষ

ওমানে তীব্র গরমে প্রবাসীদের ভোগান্তি

C362609b 217b 4d29 8064 4d09d53f5444ProbashircityWebPopupUpdate

ওমানে গত কয়েকদিনে গরমের দাপট বেশ বৃদ্ধি পেয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীসহ অন্যান্য শ্রমিক ও সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া দপ্তর ও সিভিল এভিয়েশন অথরিটির ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হামরা আদ দুরু ও মুকশিন এলাকায়, যেখানে পারদ ৪১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে।

HGe08pybEAAnyA2

বুধবার প্রকাশিত আবহাওয়া বার্তায় জানানো হয়, ওমানের সুনায়নাহ ও মুখাইজনায় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ইয়ালোনি ও হাইমায় পারদ চড়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মরু অঞ্চলের পাশাপাশি জনপদগুলোতেও গরমের তীব্র অনুভূতি বজায় রয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটির আবহাওয়া কেন্দ্রগুলোর তথ্যমতে, ফাহুদ এলাকায় তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি এবং বিদবিদে ঠিক ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আল মাজইউনাহ ও মারমুলে ৩৯ দশমিক ৭ ডিগ্রি এবং রুস্তাকে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে। সামনে ওমানজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate