সর্বশেষ

যেভাবে ওমানের নাগরিক হলেন ২২৬ প্রবাসী

Omani citizenship copyWeb Popup (3)

দীর্ঘদিন ধরে ওমানে বসবাসরত ২২৬ জন প্রবাসী দেশটির নাগরিকত্ব পেয়েছেন। ওমানের সুলতান হাইথাম বিন তারিক এক বিশেষ রাজকীয় ডিক্রির মাধ্যমে এই প্রবাসীদের নাগরিকত্ব প্রদানের ঘোষণা দিয়েছেন। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত ও শর্তসাপেক্ষ হওয়ায় রোববারের এই ঘোষণাকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রোববার ওমানের সরকারি গেজেটের ১৬৪৪ নম্বর সংখ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সুলতানের জারি করা রাজকীয় ডিক্রিতে নাগরিকত্ব পাওয়া ২২৬ জন ব্যক্তির নামের একটি তালিকাও যুক্ত করা হয়েছে। ডিক্রিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্রের মৌলিক আইন এবং ২০২৫ সালের ১৭ নম্বর রাজকীয় ডিক্রির অধীনে প্রণীত ‘ওমানি জাতীয়তা আইন’-এর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শেষে বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের সাথে সাথে জারি হওয়ার দিন থেকেই এই ডিক্রি কার্যকর বলে গণ্য হবে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় দেশের মতো ওমানের নাগরিকত্ব আইনও বেশ কঠোর। তবে সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুর পর ২০২০ সালে ক্ষমতা গ্রহণ করে সুলতান হাইথাম বিন তারিক দেশের অর্থনীতি ও সমাজব্যবস্থায় নানামুখী সংস্কারের উদ্যোগ নেন। ওমানের ‘ভিশন ২০৪০’ বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষ জনশক্তি, দীর্ঘদিনের বিনিয়োগকারী এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup