সর্বশেষ

ওমানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Oman ismailWeb Popup (3)

ওমানে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. সুবাইহ বিন রহমান আল সাদি মহাজাগতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছেন।

সূর্য, পৃথিবী ও চাঁদের গতিবিধির ওপর ভিত্তি করে ড. আল সাদি জানান, জিলহজ মাসের নতুন চাঁদ ১৭ মে দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সূর্যের সঙ্গে মিলিত হয়ে জন্ম নেবে। তিনি বলেন, ওই দিন ওমানের সব প্রদেশসহ বিশ্বের অধিকাংশ আরব ও ইসলামি দেশ থেকে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে মাসকাট প্রদেশে সূর্যাস্তের প্রায় ৫৫ মিনিট ৪৬ সেকেন্ড পর চাঁদটি অস্ত যাওয়ার কথা রয়েছে। এ সময় চাঁদটি সূর্য থেকে প্রায় ১২ ডিগ্রি দূরে এবং পশ্চিম দিগন্ত থেকে ১১ ডিগ্রি ওপরে অবস্থান করবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য অত্যন্ত অনুকূল। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। এর ফলে পবিত্র আরাফাতের দিন হবে ২৬ মে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে।

ওমানের রয়্যাল ডিক্রি অনুযায়ী দেশটিতে জিলহজ মাসের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি পালিত হয়ে থাকে। ঈদের প্রথম দিন শুক্রবার পড়লে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত এক দিন ছুটি দেওয়া হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup