সর্বশেষ

এমন হামলার কবলে আগে পড়েনি ওমান

n oman!Web Popup (3)

ওমানের দুটি গুরুত্বপূর্ণ বন্দর দুকুম ও সালালাহ লক্ষ্য করে নজিরবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দুই স্থাপনায় হামলার ঘটনা ঘটে। যদিও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্র।

সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ধোফার অঞ্চলের আকাশে দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়। তবে তৃতীয় একটি ড্রোন সালালাহ বন্দরের কাছে পড়ে। অবশ্য এতে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে, মঙ্গলবার ভোরে দুকুম বন্দরের ভেতরে থাকা জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন জ্বালানির ট্যাংকে আঘাত হানে। তবে সেখান থেকেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সৃষ্ট ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবার দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং বড় ধরনের দুর্ঘটনা রোধ করে। ওমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, জাতীয় নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তারা প্রস্তুত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup