সর্বশেষ

কর্মীদের জন্য ওমান সরকারের নতুন নির্দেশনা

Oman fig ismailProbashir city Popup 19 03

পবিত্র রমজান মাসে কর্মক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। বুধবার প্রকাশিত এই নির্দেশনায় নিয়োগকর্তা ও কর্মীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মপরিবেশ নিরাপদ ও স্বাস্থ্যকর রাখা নিয়োগকর্তার প্রধান দায়িত্ব। এ সময় কর্মীদের শারীরিক ক্লান্তি বা অবসাদ যেন না বাড়ে, সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে যারা সরাসরি রোদে বা কায়িক পরিশ্রমের কাজ করেন, তাদের কাজের চাপ ও কর্মঘণ্টা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ শিফট এড়িয়ে নমনীয় সময়সূচি বা ‘ফ্লেক্সিবল শিডিউল’ চালুর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কর্মক্ষেত্রে মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব হয়।

নিয়োগকর্তাদের উদ্দেশে মন্ত্রণালয় আরও বলেছে, কর্মক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে কর্মীদের সচেতন করতে হবে। এছাড়া প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও জরুরি সেবা প্রস্তুত রাখা, হাত-মুখ ধোয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে হবে। রমজান মাসে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার এবং যাতায়াত ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি কর্মীদের জন্যও কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। রোজা রেখে সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, সাহরীতে দেরিতে ও আঁশযুক্ত খাবার খাওয়া এবং ইফতারে ক্যাফেইন বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এছাড়া নিজের কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের বিষয় থাকলে তা সুপারভাইজারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03