Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ওমান সুলতান

Tarak ad sultanProbashircityWebPopupUpdate

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। তিনি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় সুলতান হাইথাম বাংলাদেশের জনগণের রায় নিয়ে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে।

একই সঙ্গে ওমান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বার্তায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। উল্লেখ্য, সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাংবিধানিক শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তিনি দেশের ১১তম সরকারপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিলেন।

সুলতানের এই বার্তা ওমানের শ্রমবাজার ঘিরে বাংলাদেশের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি অর্থনৈতিক সংস্কার ও পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে, তাতে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate