Long Popup (2)
সর্বশেষ

রমজানের তারিখ ঘোষণা করল সৌদি

SaudiProbashircityWebPopupUpdate

সৌদি আরবের আকাশে আজ সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে বুধবার থেকে রোজা পালন শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করার পর পরই সৌদির বিভিন্ন মসজিদে এশার নামাজের পর তারাবিহর নামাজের প্রস্তুতি শুরু হয়েছে।

চাঁদ দেখা যাওয়ার ঘোষণার পর দেশটির নাগরিক ও প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরুর সাথে সাথে ঈদের সম্ভাব্য তারিখও জানিয়েছেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ড. খালেদ আল-জাক। তার গাণিতিক হিসাব ও পূর্বাভাস অনুযায়ী, এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চান্দ্রমাসের হিসাব অনুযায়ী এবারের রমজান পূর্ণ ৩০ দিনের হলে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ, শুক্রবার। ড. খালেদ আল-জাক তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, এবারের রমজান শীত মৌসুমে হওয়ায় দিন অপেক্ষাকৃত ছোট থাকবে, যা রোজাদারদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে। তিনি এর আগেও বিভিন্ন সময়ে হিজরি মাসের শুরুর তারিখ নিয়ে নিখুঁত পূর্বাভাস দিয়েছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate