সর্বশেষ

ওমানে ৮ গরু চোর গ্রেপ্তার

Oman flgProbashir city Popup 19 03

ওমানের সোহারে গবাদিপশু চুরির একটি বড় চক্রকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পুলিশ জানিয়েছে, সোহার অঞ্চলের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গবাদিপশু চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা তাদের গরু ও ভেড়া চুরির বিষয়ে একাধিক অভিযোগ দায়ের করার পর কর্তৃপক্ষ তদন্তে নামে। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ এই সংঘবদ্ধ চক্রটির সন্ধান পায় এবং আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্তদের চুরির সঙ্গে যোগসূত্র রয়েছে।

ওমান পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03