সর্বশেষ

প্রবাসীদের জরুরি বার্তা দিল ওমান পুলিশ

Oman policeProbashir city Popup 19 03

সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া জরিমানার বার্তাকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি বিভিন্ন নম্বর থেকে পাঠানো কিছু বার্তায় ট্রাফিক বা অন্যান্য জরিমানার কথা উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এসব বার্তায় সময়সীমা পার হলে অতিরিক্ত জরিমানা বা আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে এক বিবৃতিতে ওমান পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের বার্তার কোনো সরকারি ভিত্তি নেই এবং এগুলো কোনো অনুমোদিত সংস্থা থেকে পাঠানো হয়নি। পুলিশ জানায়, প্রতারক চক্র সাধারণ মানুষের ভীতি ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে ভুয়া এসএমএস বা অনলাইন বার্তার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে এসব বার্তায় সরকারি লোগো, লিংক বা আরবি ভাষার আনুষ্ঠানিক শব্দ ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করা হয়।

পুলিশ নাগরিক ও প্রবাসীদের এ ধরনের বার্তা সম্পূর্ণভাবে উপেক্ষা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অপরিচিত লিংকে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করেছে পুলিশ। জরিমানা বা সরকারি কোনো নোটিশ থাকলে তা কেবলমাত্র সরকারি ওয়েবসাইট, নির্ধারিত অ্যাপ বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই জানানো হয় বলে উল্লেখ করা হয়েছে।

ওমান পুলিশ আরও জানায়, কেউ যদি এ ধরনের ভুয়া বার্তা পান বা প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে প্রতারক চক্রকে শনাক্ত করা এবং ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধ করা সহজ হবে। পাশাপাশি ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03