সর্বশেষ

ওমানে প্রবাসীদের সাথে পুলিশের ভয়াবহ সংঘর্ষ!

MaxresdefaultProbashir city Popup 19 03

ওমানের দাখিলিয়াহ গভর্নরেটের ইজকি উইলায়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রবাসী শ্রমিকদের জড়িত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এনেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের একটি গোষ্ঠীর আচরণে কাজের পরিবেশ ব্যাহত হয় এবং নাশকতার ঘটনায় তালগোল পাকানো পরিস্থিতি সৃষ্টি হয়।

News Poster 26 Websize

পুলিশের বিবৃতিতে জানানো হয়, শ্রমিকরা একত্রিত হয়ে প্রতিষ্ঠানের আবাসিক এলাকা এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পাশাপাশি, তারা কিছু কর্মীকে কর্মস্থলে প্রবেশে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দাখিলিয়াহ ও মুসকাট গভর্নরেট পুলিশ কমান্ড এবং অন্যান্য ইউনিট ঘটনাস্থলে যায়।

নিরাপত্তা নিয়ন্ত্রণে দ্রুত অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিশেষ টাস্ক ফোর্স মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ হস্তক্ষেপে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।

পুলিশ জানায়, নাশকতা ও জনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধান ও আরও কোনো ঝুঁকি এড়াতে ঘটনাটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে।

রয়্যাল ওমান পুলিশ জানায়, সুলতানাতজুড়ে জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং সরকারি-বেসরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করা পুলিশের দায়িত্বের অংশ। সেই লক্ষ্যেই ইজকির পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তারা জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03