সর্বশেষ

ওমানের ‘গোল্ডেন রেসিডেন্সি’ প্রকল্পে প্রবাসীদের ব্যাপক সাড়া

Golden visa ismailProbashir city Popup 19 03

চালু হওয়ার মাত্র তিন মাসের মাথায় ওমানের ১০ বছর মেয়াদী ‘গোল্ডেন রেসিডেন্সি’ প্রকল্প প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং দেশকে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি স্থিতিশীল কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যেই ওমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

‘ইনভেস্ট ওমান’-এর তথ্যমতে, পুরো প্রকল্পটি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে, যা আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন ও সেবা প্রদানে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করছে। নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস, উন্নত উৎপাদন, পর্যটন ও খনি—এ ধরনের অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও মেধাবী পেশাজীবী আকর্ষণ করাই এই রেসিডেন্সি কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ উদ্যোগ ওমানকে স্বল্পমেয়াদী শ্রমনির্ভর বাজার থেকে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী পুঁজি-নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করছে। অর্থনীতিবিদ নাসের আল হোসনি মন্তব্য করেন, “বিনিয়োগকারীরা প্রথমেই যে বিষয়টি খোঁজেন তা হলো স্থিতিশীলতা। ওমানের নতুন রেসিডেন্সি প্রকল্প সেটি নিশ্চিত করছে।”

বিশ্লেষক সুলতান আল হাবসির মতে, ‘গোল্ডেন রেসিডেন্সি’ ওমানের ‘ভিশন ২০৪০’-এর লক্ষ্য বাস্তবায়নে একটি কৌশলগত পদক্ষেপ। বেসরকারি খাতের প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওমান সরকার আশা করছে, রেসিডেন্সি সুবিধা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীর আস্থা বাড়াবে এবং দেশটিকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03