Long Popup (2)
সর্বশেষ

সুখবর, ২০২৬ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে ওমানে!

Oman visaProbashircityWebPopupUpdate

আগামী ২০২৬ সালের শুরু থেকেই ভিসা ছাড়াই ওমান ভ্রমণের সুযোগ পেতে পারেন। ম্যানিলায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত নাসের সাঈদ আবদুল্লাহ আল মানওয়ারির উদ্ধৃতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মাকাতি সিটিতে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

রাষ্ট্রদূত জানান, নতুন নীতিমালা কার্যকর হলে ফিলিপাইনের ভ্রমণকারীরা সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য ভিসা ছাড়াই ওমানে প্রবেশ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ফিলিপিনো পর্যটকদের জন্য ওমান এমন সুবিধা দিতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ পদক্ষেপের ফলে ওমানে ফিলিপাইনের পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, ভবিষ্যতে ওমানের সঙ্গে ফিলিপাইনের আকাশপথে সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মুসকাট থেকে নতুন রুট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে সেবুতে সরাসরি ফ্লাইটের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, “সেবুর জন্য আরেকটি সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। শুধু ওমান এয়ার নয়, আরও কয়েকটি এয়ারলাইন এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। আমরা ম্যানিলা থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করছি।”

ওমান সরকারের এই ভিসা–শিথিলকরণ নীতি দেশটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate