Long Popup (2)
সর্বশেষ

ওমানে জুয়া খেলার সময় পুলিশের অভিযান, গ্রেফতার ১৫ প্রবাসী

Oman kdfhiofl;mgCity

ওমানের আধ্যাখিলিয়া প্রদেশে জুয়া খেলা ও নিষিদ্ধ দ্রব্য রাখার অভিযোগে ১৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই এশীয় নাগরিক এবং তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ওমান পুলিশ ’র আধ্যাখিলিয়া গভর্নরেট পুলিশ কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানের সময় প্রবাসীরা জুয়া খেলায় লিপ্ত ছিলেন। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে নিষিদ্ধ সিগারেট ও মদ্যপ পানীয় জব্দ করা হয়েছে। এসব সামগ্রী স্থানীয় আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, সমাজে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ কর্মকাণ্ড দমনেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে এবং সন্দেহজনক কার্যক্রমের তথ্য দিতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ ।

ওমানের প্রচলিত আইনে জুয়া খেলা, মদ্যপান বা নিষিদ্ধ দ্রব্যের মালিকানা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এসব অপরাধে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের কারাদণ্ড এবং জরিমানাসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate