Long Popup (2)
সর্বশেষ

ওমানে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৩

Oman policeProbashircityWebPopupUpdate

শান্তিপ্রিয় দেশ ওমানেও এমন এক ঘটনা ঘটেছে যা কল্পনাতেও ছিল না। যে দেশটিতে মানুষ গভীর রাতে কোটি টাকা সঙ্গে নিয়ে নির্ভয়ে চলাফেরা করে, সেই দেশেই এবার ঘটেছে দিনে-দুপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি! ঘটনাটি ঘটেছে রাজধানী মাসকাটের সিব প্রদেশে।

রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে—তিনজন ব্যক্তি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে।
তারা সেখানে কর্মরত এক শ্রমিককে মারধর করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই মাস্কাট পুলিশ অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেপ্তার করে। ঘটনার পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া পুলিশ পরিচয়ের কিছু নথি ও অন্যান্য সামগ্রী। ওমান পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এখন চলমান।

নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান—যেখানে নাগরিকরা রাতের আঁধারেও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন।তবে এই ঘটনা দেশটির নাগরিক ও প্রবাসীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ সবাইকে সতর্ক করে বলেছে, পুলিশ পরিচয়ে কেউ এলে তার পরিচয় যাচাই করতে বলা হয়েছে। সন্দেহজনক মনে হলে জরুরী নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate