সর্বশেষ

ওমানে প্রথম শরিয়াসম্মত ইলেকট্রনিক তারল্য ব্যবস্থা চালু

Oman launches first sharia compliant electronic liquidity systemWeb Popup (3)

ওমানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিও) প্রথমবারের মতো শরিয়াসম্মত ইলেকট্রনিক তারল্য ব্যবস্থাপনা চালু করেছে। এই নতুন উদ্যোগ মূলত দেশের ইসলামী ব্যাংকগুলোকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। রাজ্যে অনুমোদিত ইসলামী ব্যাংকগুলো এই সেবার আওতায় সুবিধা পাবে। কেন্দ্রীয় ব্যাংকের সুপ্রিম শরিয়া সুপারভাইজরি অথরিটি এই প্রকল্প পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

নতুন ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এবং শরিয়ার বিধি-বিধানের মধ্যে সমন্বয় রাখা হয়েছে। প্রথম পর্যায়ে দুটি সেবা চালু করা হয়েছে—ক. করজে হাসান (উপকারী ঋণ), খ. সীমিত হারে মুদারাবা সেবা। এর লক্ষ্য ব্যাংকিং খাতে ওমানি রিয়ালের তারল্য প্রবাহ বৃদ্ধি করা। পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক শরিয়াসম্মত সিকিউরিটিজের বিপরীতে ব্যাংকগুলোকে তারল্য সরবরাহ করবে এবং ব্যাংকগুলো সেই অর্থ শরিয়াসম্মত খাতে বিনিয়োগ করবে।

সেবাটি ইসলামিক ট্রেজারি বিল ও সুকুকসহ সরকারি সিকিউরিটিজ ইস্যুকে সহজ করবে এবং ভবিষ্যতে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে। সিবিও কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এটাই প্রথম এমন ব্যবস্থাপনা, যা শরিয়াসম্মত বিধান মেনে আর্থিক ও রাজস্ব নীতির সমর্থনে তারল্যসেবা প্রদান করবে।

এই উদ্যোগ ২০২২ সালের ডিসেম্বরে সিবিওর নেওয়া একটি প্রাথমিক পদক্ষেপের ধারাবাহিকতা, যেখানে ইসলামী ব্যাংকগুলোর জন্য শরিয়াসম্মত মার্কিন ডলার বিনিয়োগ ব্যবস্থা চালু করা হয়েছিল। ধারাবাহিক এই উদ্যোগগুলো ওমানের ইসলামী অর্থনীতিতে উদ্ভাবন এবং রাষ্ট্রীয় প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup