সর্বশেষ

ওমানকে হারাতে মরিয়া ভারত

India oman 600x381ProbashircityWebPopupUpdate

সোমবার কাফা নেশনস কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামছে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ ওমান, যাদের ফিফা র‌্যাঙ্কিং ৭৯। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ব্লু টাইগার্সরা। তবে জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি মনে করছেন, দলগত লড়াইয়ের মাধ্যমেই শক্তিশালী প্রতিপক্ষকে হারানো সম্ভব।

20250907002427 original 36

শনিবার অনুশীলন শেষে আনোয়ার আলি বলেন, জাতীয় দলের জার্সিতে নামার প্রতিটি সুযোগ তাঁর কাছে বিশেষ। তিনি জানান, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং ওমানের বিপক্ষে লড়াই আসন্ন এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চান। আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ রয়েছে খালিদ জামিলের দলের সামনে।

কোচ খালিদের অধীনে গ্রুপ পর্বে একটি জয়, একটি ড্র এবং একটি হারের ফলাফল নিয়ে ভারত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে। তাজিকিস্তানকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে ব্লু টাইগার্সরা। প্রতিযোগিতায় মহেশ ও ছাংতেরার পারফরম্যান্স নজর কেড়েছে। একই সঙ্গে দলের রক্ষণভাগে এসেছে স্থিতি, যা কোচের কৌশলগত সাফল্যের ইঙ্গিত বহন করে।

অভিজ্ঞ স্টপার সন্দেশ ঝিংগান চোটে ছিটকে পড়লেও আনোয়ার আলি ও রাহুল ভেকে মিলে রক্ষণ সামলাচ্ছেন দৃঢ়ভাবে। বিশেষ করে শক্তিশালী ইরানের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই ভারতীয় ফুটবলারদের মনোবল বাড়িয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই ওমানের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে মরিয়া আনোয়ার আলি ও তাঁর সতীর্থরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate