Long Popup (2)
সর্বশেষ

টিকটকার প্রেমিকের সঙ্গে উধাও ওমান প্রবাসীর স্ত্রী!

Web im 20250831 153005259ProbashircityWebPopupUpdate

টিকটকে পরিচয়ের সূত্র ধরে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে এক ওমান প্রবাসীর স্ত্রী। ভাগ্যের চাকা ঘুরাতে তোফাজ্জল হোসেন রাকিব নামে ওই ভুক্তভোগী ২০২১ সালে ওমানে যান। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে।

রাকিবের পরিবারের দাবি, অভিযুক্ত রেহানা আক্তার যাওয়ার সময় নগদ প্রায় ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ছাড়া সংসার চলাকালীন সময়ে স্ত্রী প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা অপচয় করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রেহানার পরিবার।

রাকিবের শাশুড়ির বলেন, বিয়ের পর থেকে প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নানা কারণে রেহানাকে নির্যাতন করতেন। পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের দাবি, রেহানা বর্তমানে চট্টগ্রামে ভাইয়ের বাসায় রয়েছেন।

ভিডিও কলে কথা বলে রেহানা সাংবাদিকদের জানান, ‘স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি ভাইয়ের বাসায় চলে গেছেন।’ এ ছাড়া রাকিব তাকে একাধিকবার ফোনে তালাক দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাই আর কখনও স্বামীর বাড়িতে ফিরতে চান না।

তবে রাকিবের পরিবার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে রেহানাকে সংসারে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate