সর্বশেষ

ওমানে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, মরদেহের সন্ধান অজানা

Bangladeshi expatriate dies in oman, body remains unknown2Probashir city Popup 19 03

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া গ্রামের প্রবাসী যুবক শাহিন আহমেদের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মরদেহের ছবির সঠিক অবস্থান এখনও নিশ্চিত নয়।

Bangladeshi expatriate dies in oman, body remains unknown1

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে শাহিন আহমেদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাট থেকে তার মৃত্যুর খবর দেশে পৌঁছেছে। তবে মৃত্যুর কারণ এবং মরদেহ কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি।

শাহিন আহমেদের মৃত্যু সংবাদে গোয়াইনঘাট উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের পরিবার আশা করছে, দ্রুত মরদেহের সন্ধান পাওয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সরকারী সহায়তা প্রদান করা হবে।

পরিবারের পাশাপাশি প্রবাসী সামাজিক সংগঠনগুলোও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস (ওমান)-এর হস্তক্ষেপ কামনা করেছে।

শাহিন আহমেদ উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামের ইসরাইল মৌলভীর ছোট ছেলে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ফেসবুকে খবর দেখে অবগত হয়েছি। প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03