সর্বশেষ

ওমানে বিমানবন্দরে মাদকসহ প্রবাসী গ্রেফতার

Muscat AirportProbashir city Popup 19 03

ওমানে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসে এক চীনা যাত্রীর কাছ থেকে ১২.৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এই মাদকদ্রব্যটি যাত্রীর ব্যক্তিগত ব্যাগে লুকানো ছিল।

Passenger arrested with drugs at oman airport

ওমান কাস্টমসের বিবৃতিতে বলা হয়েছে, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস তাদের তৎপরতায় মাদক পাচারের এই চেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। অভিযুক্ত চীনা নারীকে আটক করা হয়েছে এবং মাদকদ্রব্যটি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ধরণের পাচারের ঘটনা আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যবেক্ষণ ও নজরদারির মাধ্যমে ধরা পড়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা আটকাতে তারা সবসময় সতর্ক রয়েছে।

আটক যাত্রী এবং বাজেয়াপ্ত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03