Long Popup (2)
সর্বশেষ

ওমানে মাদকসহ চার প্রবাসী গ্রেপ্তার

Four expats arrested for drug possession in oman’s south batinahProbashircityWebPopupUpdate

ওমানের দক্ষিণ বাতিনা প্রদেশে মাদক রাখার অভিযোগে চার প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ।

এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের ড্রাগ ও সাইকোট্রপিক পদার্থবিরোধী শাখা অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে গাঁজা, হাশিশ ও অন্যান্য সাইকোট্রপিক (মাদকতুল্য) দ্রব্য জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। দেশটিতে মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate