সর্বশেষ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী নিহত

Omani expatriate killed in horrific road accidentProbashir city Popup 19 03

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ওমানফেরত এক যুবক। রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে ফারজানা পরিবহনের একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহীম সরকার (৩২) নামের ওই যুবক। আহত হয়েছেন আরও চারজন।

Ak 1754233861

নিহত ইব্রাহীম সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকারবাড়ির বাসিন্দা। সম্প্রতি তিনি ওমান থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনার পর তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারজানা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহীম সরকার। স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বাস ও সিএনজি জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাটি বেপরোয়া গতির ফলেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03