Long Popup (2)
সর্বশেষ

ওমানে নারী সেজে প্রতারণায় গ্রেপ্তার ৫, প্রবাসীদের সতর্ক করল পুলিশ

Oman policeProbashircityWebPopupUpdate

ওমানের বারকা এলাকায় ওমানিকে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর ছদ্মবেশ ধারণ করে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে।

কথার জালে ফেলে তাকে বারকায় আসতে প্রলুব্ধ করে। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে তাকে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে তারা।

ভুক্তভোগী পরবর্তীতে বিষয়টি পুলিশের কাছে জানালে, দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
এ ঘটনায় প্রবাসী নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে পুলিশ।

তারা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারও সঙ্গে দেখা করতে গেলে তা যেন পরিচিত ও নিরাপদ স্থানে হয় এবং ব্যক্তিগত তথ্য বা অবস্থান কেউ যেন সহজে শেয়ার না করে।

পুলিশ সকলকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং কোনো সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate