সর্বশেষ

ওমানে বজ্রবৃষ্টি ও ধূলি ঝড়ের সম্ভাবনা, সতর্ক থাকার পরামর্শ

Thunderstorms and dust storms likely in oman, caution advisedWeb Popup (3)

ওমানের বিভিন্ন অঞ্চলে সোমবার (২৮ জুলাই) সকাল থেকে আকাশে মাঝারি ও ভারী মেঘ দেখা যাচ্ছে। আরব সাগরের উপকূল, ধোফার এবং আল উস্তা অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আল হাজর পর্বতমালা ও ধোফারের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ মেঘগর্জন হতে পারে। মরু এলাকায় ধুলোর ঝড়ও হতে পারে।

ধোফারের উপকূলীয় অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও মাঝেমধ্যে ঘন মেঘ দেখা যেতে পারে।

রাতের শেষভাগে এবং ভোরে আরব সাগর ও ওমান সাগরের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। কুয়াশা, ধুলোর ঝড় বা বজ্রবৃষ্টির সময় রাস্তাঘাটে দৃষ্টিসীমা কমে যেতে পারে।

সোমবার দাম ওয়াত তাইইন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

ওমানে অবস্থানরত প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে বৃষ্টিপাত, কুয়াশা বা ধুলোর ঝড়ের সময় যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup