সর্বশেষ

ওমানে বিপুল পরিমাণ মাদকসহ ছয় প্রবাসী গ্রেপ্তার

Over 550 kg of drugs seized in oman, three expatriates arrestedProbashircityWebPopupUpdate

ধোফার উপকূলে দুটি পৃথক অভিযানে প্রায় ৬২০ কেজিরও বেশি মাদকদ্রব্য জব্দ করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযানে ইয়েমেন ও পাকিস্তানের ছয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ওমান পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, ধোফার প্রদেশের কোস্ট গার্ড পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত অভিযানে ৫৫০ কেজির বেশি মাদকসহ তিনজন ইয়েমেনি নাগরিককে আটক করা হয়। তারা মাছ ধরার নৌকায় করে বিপুল পরিমাণ মাদকসহ ওমান সীমান্তে প্রবেশ করে মাদক পাচারের চেষ্টা করছিল।

অন্যদিকে, কুরাইয়াত উপকূলে পরিচালিত আরেক অভিযানে ইরান থেকে আসা একটি সন্দেহভাজন নৌযান আটক করে পুলিশ। এতে থাকা তিনজন পাকিস্তানি নাগরিককে ৭০ কেজির বেশি হাশিশসহ গ্রেপ্তার করা হয়।

উভয় মামলায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় রয়্যাল ওমান পুলিশ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate