ওমানের সুর শহরে এক বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগে আরেক বাংলাদেশিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। দক্ষিণ শারকিয়া প্রদেশের পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, সুর এলাকায় ওই বাংলাদেশি নাগরিককে ঘাতক হামলায় হত্যা করা হয়। ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ এবং সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়ার ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটকের বিষয়ে বিস্তারিত না জানালেও, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলাটি যথাযথভাবে নিষ্পত্তির পথে রয়েছে।
আরও
ওমানের পুলিশ প্রশাসন বলছে, বিদেশি নাগরিকদের অপরাধ দমনে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এই হত্যাকাণ্ড প্রবাসী বাংলাদেশি সমাজে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর আবারও গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট মহল।



![]kjhgfd](https://probashtime.net/wp-content/uploads/2026/07/kjhgfd.webp)





