সর্বশেষ

ওমান প্রবাসীরা ঘরে বসেই হাতে পাবেন পাসপোর্ট

Bangladesh embassy muscat omanProbashir city Popup 19 03

ওমানের বাংলাদেশ প্রবাসীদের সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখন থেকে প্রবাসীরা ওমান পোস্টের মাধ্যমে ঘরে বসেই অথবা নিকটস্থ পোস্ট অফিস শাখা থেকে নিজেদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

এই উদ্যোগের ফলে, পাসপোর্ট গ্রহণের জন্য দূর-দূরান্ত থেকে দূতাবাসে বারবার যাতায়াতের প্রয়োজন হবে না, যার ফলে সময়, অর্থ এবং ভোগান্তি—সবই অনেকটাই কমে যাবে।

Passport form 2025

দূতাবাস জানিয়েছে, নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহে ১.০০০ ওমানি রিয়াল এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ১.৫০০ রিয়াল সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, যা সরাসরি ওমান পোস্টকে পরিশোধ করতে হবে।

প্রাথমিকভাবে যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে, তাদের আগামী ২০ জুলাই ২০২৫ থেকে ওমান পোস্টের নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এবং মূল পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংযুক্ত করে তা জমা দিতে হবে।

ওমান পোস্টে আবেদনকালে পাসপোর্ট সেবা প্রার্থীদেরকে নিজ পরিচয় যেমন আইডি কার্ড, পুরাতন পাসপোর্ট কিংবা ফোন নম্বর ইত্যাদির মাধ্যমে যাচাই করা হবে।

এ বিষয়ে দূতাবাস থেকে ওমান পোস্টের শাখাসমূহের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনকারীরা তাদের পছন্দনীয় শাখা অথবা নিজের ঠিকানা উল্লেখ করে আবেদন জমা দিতে পারবেন।

প্রবাসীদের সেবা সহজ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপ প্রবাসী সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

Biggopit 1725

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03