সর্বশেষ

ওমানে ধূলিঝড়ের পূর্বাভাস, সবাইকে সতর্ক থাকার পরামর্শ

Dust stormProbashir city Popup 19 03

ওমানের আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে সক্রিয় উত্তর-পশ্চিম দিকের বাতাস প্রবাহের বিষয়ে এক সতর্কবার্তা জারি করেছে। এই প্রভাব আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ জুন পর্যন্ত।

পূর্বাভাসে জানানো হয়েছে, মরুভূমি ও খোলা এলাকাগুলোতে ধুলো ও বালুর উড়াল ঘটতে পারে, যার ফলে দৃষ্টিসীমা হ্রাস পেতে পারে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এছাড়া, পশ্চিম মুসান্দাম গভর্নরেটের উপকূলীয় অঞ্চলে সাগরের ঢেউয়ের উচ্চতা ২ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে, ওমান সাগরের ঢেউ ১.৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে।

সমুদ্রপথে যাতায়াত এবং উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের প্রতি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনসাধারণকে যথাসম্ভব নিরাপদ স্থানে অবস্থান করতে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03