সর্বশেষ

ঈদে অতিরিক্ত ছুটি দিচ্ছে ওমান!

OmanCity ads Investment (1)

ওমানে ঈদের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই ছুটির অপেক্ষায় প্রহর গুনছেন সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা। আগামী ৬ জুন শুক্রবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে। তবে ছুটি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তবে গালফ নিউজসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ বছর ওমানে ছুটি পাওয়া যাবে ৫ দিনের।

২০২২ সালে জারি করা ওমান সুলতানের রয়্যাল ডিক্রি অনুযায়ী, জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। তবে এ বছর ঈদের প্রথম দিন শুক্রবার পড়ায় নিয়ম অনুযায়ী সরকার একদিন অতিরিক্ত ছুটি বাড়িয়ে দিবে। এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা পূর্ণাঙ্গ ছুটির সুযোগ পাবেন। অর্থ্যাৎ চার দিনের বদলে এবার মিলতে যাচ্ছে টানা পাঁচ দিনের ঈদের ছুটি।

ছুটি শুরু হবে বৃহস্পতিবার, ৫ জুন থেকে এবং চলবে সোমবার, ৯ জুন পর্যন্ত। এ ছুটির মেয়াদে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন। যেসব প্রতিষ্ঠানে কর্মীদের দায়িত্ব পালন জরুরি তারা এই ছুটির বিনিময়ে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন। এর ব্যত্যয় হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup