সর্বশেষ

ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ জন আটক

ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ জন আটকWeb Popup (3)

ওমানের রয়্যাল ওমান পুলিশ (আরওপি) উত্তর আল বাতিনাহ প্রদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১২ জনকে আটক করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা একটি ইরানি নাবিক পরিচালিত নৌকায় করে ওমানের সীমানায় প্রবেশের চেষ্টা করছিলেন।

আরওপি এক বিবৃতিতে জানিয়েছে, কোস্ট গার্ড পুলিশ ও আল খাবুরা এবং সুয়াইক অঞ্চলের স্পেশাল টাস্কফোর্স পুলিশের যৌথ অভিযানে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন পাকিস্তানি, একজন আফগান, একজন ইথিওপিয়ান এবং একজন ওমানি নাগরিক রয়েছেন, যিনি বিচারিক কর্তৃপক্ষের কাছে আগে থেকেই ওয়ারেন্টভুক্ত ছিলেন।

পুলিশ আরও জানায়, অবৈধ উপায়ে নৌপথে প্রবেশের এই ঘটনা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তা ও সীমানা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন বলে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে। নিরাপত্তা রক্ষায় জনগণকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup