সর্বশেষ

ওমানের ভিসা চালুর অনুরোধ প্রধান উপদেষ্টার

ওমান বাংলাদেশ ভিসার জট খুলতে মাস্কাটে শীর্ষ বৈঠকCity ads Investment (1)

বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ওমানের ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুরোধ জানান।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও জোরদার হবে। আর ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং দুদেশের সম্পর্ক সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, ওমানে এখন প্রায় ৭ লাখ বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন।

এদিকে আগামী ১৬ ও ১৭ই ফেব্রুয়ারি ওমানে আয়োজিত অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে চলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে কর্মী ভিসা এবং অবৈধ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup