সর্বশেষ

প্রবাসীদের ক্ষতিপূরণ নিয়ে ওমান মন্ত্রনালয়ের নির্দেশনা জারি

Ministry of LabourProbashircityWebPopupUpdate

ওমানের শ্রম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ছুটির দিনে প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাজ করতে নির্দেশ দিতে পারে, তবে শ্রম আইনের অধীনে তাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান বাধ্যতামূলক। এ নির্দেশনার মাধ্যমে কর্মীদের অধিকার সুরক্ষায় মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিশ্চিত করবে।

পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি সব চাকরিজীবীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে ওমান সরকার।

অন্যদিকে, কুয়েতে শবে মেরাজ উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

যদিও শবে মেরাজের নির্ধারিত দিন ছিল ২৭ জানুয়ারি, কুয়েতি মন্ত্রিসভা দীর্ঘ সাপ্তাহিক ছুটি দেওয়ার জন্য ছুটির তারিখ পুনঃনির্ধারণ করেছে।

শবে মেরাজ মুসলিম ধর্মবিশ্বাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামের ইতিহাস অনুযায়ী, এই পবিত্র রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

মহানবী (সা.) এ রাতে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে পৌঁছান। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা এবং আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন। এ সময় তিনি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন এবং আল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।

এই রাত মুসলিম সম্প্রদায়ের জন্য গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়।

ওমান এবং কুয়েতের শবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণার এই সিদ্ধান্ত কর্মজীবীদের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি ধর্মীয় উৎসব উদযাপনে যথাযথ সময় দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate