Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে ভিসার বিশেষ সুবিধা বাতিল, কার্যকর নতুন নিয়ম

Pasport katar 20260821 wa0028City

কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারী এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিশেষ সুবিধা বাতিল হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এরপর থেকে ভিসা ও ছুটির অনুমতির ক্ষেত্রে আগের নিয়মই পুনরায় বহাল হবে। শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাভিসাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। ফলে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি এবং ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কর্মস্থলে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে প্রবাসীদের অনিচ্ছাকৃত আইন লঙ্ঘনের ঝুঁকি এড়াতে ভিসা ও ছুটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর এই বিশেষ ব্যবস্থা সাময়িকভাবে চালু করেছিল কুয়েত সরকার।

তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার এই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ১ সেপ্টেম্বরের পর থেকে মেয়াদ পার হওয়া ভিসা বা ছুটির ক্ষেত্রে কুয়েতের প্রচলিত আইনি ব্যবস্থাই পুনরায় কার্যকর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate