সর্বশেষ

কুয়েতে থাকা মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলা

Image 274117Web Popup (3)

কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি একটি ভিডিও বার্তায় এই হামলার কথা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই বিবৃতি প্রচার করা হয়েছে।

মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানান, ইরানি ড্রোনগুলো ওই দ্বীপে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট সরঞ্জাম ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে। তিনি আরও জানান, এর আগে বারবার ইরানের হামলার শিকার হওয়ার পর মার্কিন বাহিনী তাদের ‘ক্যাম্প আরিফজান’ ঘাঁটি থেকে সরে এসে উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুয়েতের এই বৃহত্তম দ্বীপে অবস্থান নিয়েছিল।

এদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলার পর একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে উত্তর কুয়েতে অন্তত ছয়জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup