Long Popup (2)
সর্বশেষ

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

16City

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ২০২৭ সালের পবিত্র রমজান, দুই ঈদ ও নতুন ইসলামি বছরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। আর ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ এবং ঈদুল আজহা ১৬ বা ১৭ মে উদযাপিত হতে পারে। তবে হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এসব তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির চাঁদ দেখা কমিটি।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে রমজানের নতুন চাঁদ দেখার সম্ভাবনা বেশ কম। কারণ ওই সময় সূর্য অস্ত যাওয়ার আগেই চাঁদ অস্ত যেতে পারে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি এবং সে অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। অন্যদিকে, ৮ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। আর ওইদিন চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে ১০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

একইভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের মতে, ৬ বা ৭ মে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে, যার ফলে ১৬ বা ১৭ মে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। এছাড়া জিলহজ মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর ভিত্তি করে হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম বা নতুন ইসলামি বছর শুরু হতে পারে ৫ থেকে ৭ জুনের মধ্যে যেকোনো দিন। সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=mZpK53GOC2E&pp=0gcJCRMMAYcqIYzv

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate