সর্বশেষ

বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই

Bangla pos 22Web Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ থেকে এক হাজার ট্যাক্সিচালক নিয়োগ দেওয়া হবে। আগামী ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করবে দুবাইয়ের একটি প্রতিনিধিদল। দেশে এই নিয়োগ প্রক্রিয়ার সার্বিক দায়িত্বে রয়েছে রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ।

দুবাইয়ের ওই কোম্পানিতে বর্তমানে কর্মরত প্রায় ১৫ হাজার চালকের মধ্যে আট হাজারই বাংলাদেশি। বাংলাদেশিদের পরিশ্রমী মনোভাবের কারণেই নতুন করে এই নিয়োগের উদ্যোগ নিয়েছে তারা। আবেদনকারীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। দুই বছর মেয়াদি এই চাকরিতে কর্মীরা মূলত কমিশনভিত্তিক আয়ের সুযোগ পাবেন।

নির্বাচিত কর্মীদের ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল ও এমিরেটস আইডির খরচ কোম্পানিই বহন করবে। দেওয়া হবে প্রাথমিক আবাসনের সুবিধাও। আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, রঙিন ফটোকপি, ছবি, ড্রাইভিং লাইসেন্স, জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে বলা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup