সর্বশেষ

দুবাইয়ে ২ রোবটের বিয়েতে বিরাট আয়োজন

3e249b30 0803 491d 8b74 0c749b6532bbWeb Popup (3)

বরের ডাকনাম বু সুনাইদাহ আর কনে মোজা; সম্প্রতি বেশ আয়োজন-উৎসবের মধ্য দিয়ে বিয়ে হয়ে গেল তাদের। আমিরাতের উদ্যোক্তা ইউসুফ লুতাহ দুবাইয়ে দুই রোবটের বিয়ে দেন। আতশবাজি থেকে শুরু করে বিয়ের সাজপোশাক ও খাবারসহ সবকিছুই রাখা হয় তাদের বিয়ের অনুষ্ঠানে।

লুতাহ বলেন, কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার উদ্দেশ্যে বিয়ের আয়োজন করা হয়নি। রোবটিক্সকে পরিচিত, সহজলভ্য ও আমিরাতি সমাজের সঙ্গে সম্পৃক্ততাকে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। তিনি দেখাতে চেয়েছেন- রোবট দূরের বা জটিল কিছু নয়। তারা এখন মানুষের জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠছে।

লুতাহ বলেন, তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলেন, যা মানুষের স্মৃতিতে থেকে যাবে এবং ইতিবাচক ও আনন্দদায়ক উপায়ে রোবটিক্সের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে উৎসাহিত করবে। প্রযুক্তির অগ্রগতি ও জাতীয় পরিচয় যে একসঙ্গে এগিয়ে যেতে পারে, সেটি দেখানোও এর উদ্দেশ্য।

আরব আমিরাতের সমাজের সঙ্গে মিল রেখে রোবট দুটির নাম বেছে নেওয়ার কথাও জানিয়েছেন লুতাহ। বিয়ে সম্পন্ন হওয়ার পর রোবট দম্পতি এক্সে বার্তার মাধ্যমে অংশগ্রহণকারীদের ধন্যবাদও দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup